স্টেইনের বোলিং তোপে বিধ্বস্ত পাকিস্তান

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৩
ফাস্ট বোলার ডেল স্টেইনের বিধ্বংসী বোলিংয়ে গতকাল শনিবার ওয়ান্ডারার্সে চলতি সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে তাদের সর্বনিম্ন ৪৯ রানে গুটিয়ে যায়। স্টেইন মাত্র আট রানের বিনিময়ে ছয় উইকেট দখল করেন । পাকিস্তান কাল আগের দিনের বিনা উইকেটে ছয় রান নিয়ে খেলতে এলে প্রথম ধাক্কাটা দেন স্টেইনই। ব্যক্তিগত ছয় রানে মোহাম্মদ হাফিজ উইকেটের পেছনে ভিলিয়ার্সকে ক্যাচ দেন, তাতে প্রথম উইকেট হারায় সফরকারীরা। এরপর স্টেইন দ্রুতই আরো দু’টি উইকেট তুলে নিলে চাপে পড়ে যায় পাকিস্তান। আজহার আলী এবং অধিনায়ক মিসবাহ উল হক চতুর্থ উইকেটে দলীয় সর্বোচ্চ ২৪ রানের জুটি গড়ার পরে আজহারকে বিদায় করেন ক্যালিস। পাকিস্তানের ইনিংসে এই দুই ব্যাটসম্যানই শুধু দুই অঙ্ক ছুঁতে সমর্থ হন। এরপরে স্টেইন-ক্যালিসের সঙ্গে ফিল্যান্ডারও ধ্বংসযজ্ঞে যোগ দিলে পাকিস্তানের রান দাঁড়ায় ৩৯/৭। স্টেইন তার দ্বিতীয় স্পেলে এসে সাইদ আজমলকে তুলে নিলে পাকিস্তানকে ঘিরে ধরে দলীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার শঙ্কা। এরপরে নিজের পরবর্তী দুই ওভারে এই পেসার আরো দু’টি উইকেট তুলে নিলে পাকিস্তান তাদের আগের সর্বনিম্ন ৫৩ রান থেকে ৪ রান দূরে থাকতেই অলআউট হয়ে যায়। এর আগে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংস শেষ করে ২৫৩ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন জ্যাক ক্যালিস। হাফিজ তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৬ রানে নেন চার উইকেট। পাকিস্তানের দলীয় সর্বনিম্ন স্কোর রান প্রতিপক্ষ ৪৯ দক্ষিণ আফ্রিকা ফেব্রু ২০১৩ ৫৩ অস্ট্রেলিয়া অক্টো ২০০২ ৫৯ অস্ট্রেলিয়া অক্টো ২০০২ ৬২ অস্ট্রেলিয়া নভে ১৯৮১ ৭২ ইংল্যান্ড অগাস্ট ২০১০ ৭২ অস্ট্রেলিয়া ডিসে ২০০৪ ৭৪ ইংল্যান্ড আগস্ট ২০১০ ৭৭ ওয়েস্ট ইন্ডিস নভে ১৯৮৬ ৮০ ইংল্যান্ড জুলাই ২০১০