১৩ ফেব্রুয়ারি পিএসজিতে অনুশীলনে বেকহ্যাম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৪
তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম ১৩ ফেব্রুয়ারি দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন বলে জানিয়েছেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। ফরাসি লিগে শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে পিএসজি ৪০৯ গোলের বড় ব্যবধানে তুলসেকে হারানোর পর লিওনার্দো বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচের একদিন আগে তিনি দলে যোগ দেবেন। তবে এ ম্যাচে তিনি খেলবেন না। ১৩ ফেব্রুয়ারি তিনি অনুশীলন শুরু করবেন বলে ধারণা করছি।’ বৃহস্পতিবার পিএসজি’র সঙ্গে পাঁচ মাসের চুক্তি স্বাক্ষরের পরই বেকহ্যাম লন্ডনে ফিরে গেছেন বলে জানান লিওনার্দো, অতি দ্রুত আমাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং তার অনেক কিছুই করার ছিল।’