আইপিএলে আগের দল পুনে ওয়ারিয়র্সে এবারো খেলছেন তামিম ইকবাল। গত ডিসেম্বরে পুনের সঙ্গে চুক্তিতে সই করেছেন জাতীয় দলের এই ওপেনার।
গত বছর তামিম পুনের সঙ্গে থাকলেও কোন ম্যাচ খেলা হয়নি। এরপরও তার ওপর থেকে আস্থা হারায়নি দলটি। এবারও রেখেছে স্কোয়াডে। পুনের সঙ্গে থাকতে পেরে তামিমও খুশি, ‘আমাকে আগেই পুনের মালিক বলেছিলেন আমি থাকবো। উনারা আমাকে নিয়েছেন, সুযোগ পেলে চেষ্টা করবো উনাদের প্রত্যাশা পূরণের।’-বাংলানিউজ
