চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম গতকাল শনিবার নগরীর ফিরিঙ্গীবাজারস্থ এয়াকুব নগরে ‘১১ ক্রিকেটার চত্বর’ নামকরণ ফলক উম্মোচন করেন। উল্লেখ্য, ২০০৩ সালের ৩১ জানুয়ারি মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে এই ১১ ক্রিকেটার নিহত হন। তারা হলেন- শাহীন, রুবেল, সোহেল, আমজাদ, সঞ্জয়, গাফ্ফার, শওকত, বিপ্লব, বাপ্পি, তপন ও নসু।
ফিরিঙ্গি বাজার সামাজিক সংগঠন মাস্টার্স সোসাইটি নিহত এ ক্রিকেটাদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাংবাদিক ইসকান্দর আলী, মহল্লা সর্দার কমিটির সাধারণ সম্পাদক মাকসুদ আহমদ সর্দার, আবদুল করিম দোভাষ ও মোহাম্মদ আকতার খান।
