রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অবিলম্বে খুলে দেয়ার দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে প্রগতিশীল ছাত্রজোট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে রংপুর প্রেসক্লাবের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পায়রা চত্বরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতু, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন জুয়েল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার নেতা সুমন রায় প্রমুখ।
