জেমসসহ পুরো নগরবাউল টিম এখন লন্ডনে। লন্ডনে একাধিক শো শেষে সেখান থেকেই উড়াল দেবেন অস্ট্রেলিয়া, এরপর নিউজিল্যান্ড। দীর্ঘসময় ব্যান্ডদলের সদস্যদের নিয়ে টানা কয়েকদিন থাকা ও ঘোরাফেরাতে বেশ ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন এখন তারা। সহশিল্পী হিসেবে রয়েছেন লন্ডন প্রবাসী বাঙালি শিল্পী সুজানা আনসার। ছবিতে সুজানার সাথে মেট্রোরেলে নগরবাউল দল।
