পরিচালক আব্বাস মুস্তানের অ্যাকশন-থ্রিলারভিত্তিক চলচ্চিত্র ‘রেস টু’ মাত্র এক সপ্তাহেই আয় করেছে ৭৯.৬ কোটি রুপি। যদিও তারকাখচিত এই চলচ্চিত্রের রেসে অন্য কোনো ছবি প্রতিযোগিতায় নামেনি। তাই ব্যবসা করাটা অনেকটাই সহজ হয়ে গেছে। আর এর মধ্য দিয়েই আর কয়েকদিনের মধ্যেই ছবিটি পৌঁছে যাচ্ছে ১০০ কোটির ক্লাবে। অন্যদিকে পরিচালক এরইমধ্যে এর তৃতীয় সিক্যুয়ালের জন্যও ভাবছেন বলে জানা যায়। উল্লেখ্য, এই ছবিতে অভিনয় করেছেন—সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, জেক্যুলিন ফার্নান্দিজ, অনিল কাপুর, আমিশা পাটেলসহ আরও অনেকে।
