বলিউডের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমান বেশ ক’বছর আগে ঘোষণা দিয়ে প্রতিজ্ঞা করে বলেছিলেন যে, ‘আমি আর বিয়ে করব না’। আর এই ঘোষণাটি দিয়েছিলেন ১৯৯৮ সালে তার দুই সন্তানের পিতা মাজহার খানের মৃত্যুর পরপরই। কিন্তু সেই প্রতিজ্ঞা ভেঙে জিনাত আমান আবারও বিয়ে করতে যাচ্ছেন। তিনি জানান, স্বপ্নের পুরুষটি দীর্ঘদিন পর খুঁজে পেয়েছেন তিনি। তবে সেই স্বপ্নের পুরুষটি সম্পর্কে জিনাত কিছুই বলেননি। খুব শীঘ্রই বিয়ের কাজটি সারবেন তারা। উল্লেখ্য, জিনাত আমানের ২৬ বছর বয়সী আজান ও ২৩ বছর বয়সী জাহান নামের দুইটি সন্তান রয়েছে।
