আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের সাথে প্রদর্শিত হচ্ছে ‘দ্য প্রফেশনালস’ চলচ্চিত্রটি। সুমন জাহনের রচনা ও অনিকেত আলমের পরিচালনায় এতে অভিনয় করেছেন আরেফ সাইদ, আব্দুল হান্নান, অর্পন মণ্ডল, মিথিসহ আরও অনেকে। এরইমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে এটি প্রদর্শিত হয়েছে এবং প্রশংসিত হয়েছে। এরমধ্যে ৯ম এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব, ১১তম নিউইয়র্ক-ভারত চলচ্চিত্র উত্সব, ২৬তম ক্লেমেন্ট ফারভেন্ট ফিল্ম মার্কেট, শিকাগো-সাউথ এশিয়ান চলচ্চিত্র উত্সব, ২৫তম ফোর্ট লডেরডালে আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ও ১৮তম রেইন ড্যান্স চলচ্চিত্র উত্সব উল্লেখযোগ্য। এ ছাড়াও গত ১৯ ডিসেম্বর বুধবার বিকেল ৩টা পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ‘দ্য প্রফেশনালস’ প্রদর্শিত হয় এবং বিপুল প্রশংসা অর্জন করে। খুব শীঘ্রই ছবিটি ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও মেক্সিকোর চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হতে যাচ্ছে।
