আরটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মাকড়সা’। আজ প্রচার হবে এর ৮ম পর্ব। নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান রিজভী। গল্প ও পরিচালনা করেছেন শেখ সেলিম। এতে অভিনয় করেছেন—শর্মিলী আহমেদ, মাসুদ আলী খান, রহমত আলী, ইলোরা গহর, সোহেল খান, কচি খন্দকার, মনিরা মিঠু, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, ফারাহ রুমা, নোভা, লামিয়া মিমো প্রমুখ।
