দ্রুত বিচার আইনের একটি মামলায় সাভারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুসহ ১৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার দ্রুত বিচার হাকিম মো. নাজমুল হক শ্যামল এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ধার্য তারিখ পর্যন্ত বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানের জামিন মঞ্জুর করেন। গতকাল হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত আমান ও বাবুসহ ১৪ জন ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করেন। এর আগে এ আসামিরা হাইকোর্ট থেকে ১ মাসের জামিন নিয়েছিলেন। ঐ জামিনের মেয়াদ শেষ হয়ে গেলে গতকাল তারা এ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।
উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের রাজপথ অবরোধের সময় রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে সাভার থানায় মামলা করে পুলিশ।
