সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এনেক্স ভবনের বর্ধিতাংশের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রবিবার বিকালে আট তলা বিশিষ্ট এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। এ সময় আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি খোন্দকার মূসা খালেদ, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, বিচারপতি ফরিদ আহাম্মদ, বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি শেখ হাসান আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন, এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, এডভোকেট শম রেজাউল করিম প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন।
