মহিলা বিশ্বকাপ ক্রিকেট

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৬
মহিলা বিশ্বকাপ ক্রিকেটে রবিবারের ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। কটকে অনুষ্ঠিত টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়া দল তিন উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। মুম্বাইয়ে অনুষ্ঠিত এ গ্রুপের ম্যাচে স্বাগতিক ভারতকে ৩২ রানে হারায় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কটকে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে নিউজিল্যান্ড ৭ উইকেটে হারায় পাকিস্তানকে। মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের অপর ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজ ২০৯ রানের বিশাল ব্যবধানে হারায় শ্রীলংকাকে। -বাসস