ভারতের ‘ডিআরএস বিরোধিতা’ চলছে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৬
বিরোধিতা এখনো অব্যাহত রেখেছে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। শুধু ঘোর বিরোধিতাই নয়, প্রয়োজনে সফর বাতিলেরও হুমকি দিয়েছে। এমনটাই জানালেন ইংল্যান্ড ও ওয়েলস (ইসিবি) ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাইলস ক্লার্ক। অনেক আগ থেকেই ডিআরএস এর বিপক্ষে ভারত। কোন সিরিজে কোন দল ডিআরএস নিয়ে খেলতে চাইলেও তা নিতে অপরাগত হয় টিম ইন্ডিয়া। ফলে ঐ পদ্ধতি ছাড়াই ভারতের মাটিতে খেলতে হয় সফরকারী হিসেবে খেলতে আসা দলগুলোকে। তবে সফরকারী হিসেবে খেলতে গেলে ডিআরএস সিস্টেমের ফাঁদে ঠিকই পড়তে হয় ভারতকে। তাই এবার ডিআরএস-এর বিপক্ষে কঠোর হয়েছে ভারত। ভবিষ্যতে যদি কোন দল এই পদ্ধতি ব্যবহার করে তবে ঐ সফর বাতিল করতে পারে ভারত। দুবাইয়ে আইসিসি নির্বাহী কমিটির সভায় তেমনটাই বলেন বিসিসিআই সভাপতি এন শ্রীনিভাসান। আর এ ব্যাপারে ইসিবির চেয়ারম্যান জাইলস ক্লার্ক বলেন, ‘শ্রীনিভাসান এখনো এই পদ্ধতি নিয়ে উদ্বিগ্ন। এই পদ্ধতির উপরে পুরোপুরিভাবে নির্ভর করতে পারছে না তারা। যদি এই পদ্ধতি তাদের বিপক্ষে কোন দল ব্যবহার করতে চায় তবে সিরিজ বাতিল করার কথাও জানান তিনি।