রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনে লিয়াকত আলী ও রাফিউস সামস প্যাডি পরিষদের সকল প্রার্থী বিজয়ী হয়েছেন। গত রবিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আগের দিন প্রতিদ্বন্দ্বী লিকু-কিসলু পরিষদের প্রার্থীরা ‘অবৈধ ভোটার’ অন্তর্ভুক্তিসহ বিভিন্ন অভিযোগে নির্বাচন বয়কটের ঘোষণা দেন।
এদিকে একটিমাত্র প্যানেলকে নিয়ে রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ভোটগ্রহণ চলে। অন্যদিকে নির্বাচন বয়কটকারী প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা গৌরহাঙ্গা মোড়ে অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে মানববন্ধন করেন।
জানা গেছে, ১০৯ ভোটারের মধ্যে ৭৭ জন ভোট দেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় অধিকাংশ ভোট লিয়াকত আলী-রাফিউস সামস প্যাডি পরিষদের প্রার্থীরা পেয়ে যায়।
