কালকিনিতে পিকআপ থেকে পড়ে যুবক নিহত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০২
ফরিদপুর থেকে বরিশাল যাওয়ার সময় রবিবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার পাথুরিয়ারপাড় এলাকায় স্পীডব্রেকারের সাথে ঝাঁকুনি খেয়ে দ্রুতগতির একটি পিকআপ থেকে পড়ে হানিফ মিয়া (৪০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন এলাকাবাসী জানান, পিকআপটির চালক স্পীডব্রেকার লক্ষ না করায় স্পীডব্রেকারের সাথে গাড়িটি ঝাঁকুনি খায়। এতে হানিফ মিয়া পড়ে গেলে পিকআপটির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।