নেপালে ভিকারুননিসা জিতেছে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০২
নেপাল হ্যান্ডবল এসোসিয়েশনের আয়োজনে গতকাল পোখরাতে অনুষ্ঠিত ফ্রেন্ডশীপ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টে সফররত ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ হ্যান্ডবল দল ২১-২ গোলে পোখরার হুয়াইট প্রিন্স সিনিয়র হ্যান্ডবল দলকে হারিয়েছে। বিজয়ী দল প্রথমার্ধে ১৪-০ গোলে এগিয়ে ছিলো। ফাতেমা ৯টি ও তুসি ৫টি গোল করেন। রবিবার ভিকারুননিসা ১৩-৭ গোলে কাঠমন্ডুর মাউন্টস অর্ণপূর্ণা স্কুল হ্যান্ডবল দলকে হারিয়েছিল। নাবিহা ৭ ও জিম ৪ গোল করেন।