বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মসজিদঘোনা এলাকায় রবিবার র্যাব-৭ অভিযান চালিয়ে ৬০০ ইয়াবাসহ কামালউদ্দিন নামের এক যুবককে আটক করেছে। সীমান্ত উপজেলা কক্সবাজারের টেকনাফ উপজেলার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকা মরণ নেশা ইয়াবার দ্বিতীয় ও নিরাপদ হাটে পরিণত হয়েছে। উপজেলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে (বিজিবি), র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে গত তিন মাসে ২৫ জন মাদক ও ইয়াবা পাচারকারীকে আটক করে। উদ্ধার করে প্রায় তিন হাজার ইয়াবা বড়ি ও প্রায় ৭ হাজার লিটার চোলাই এবং বিদেশি মদ। সর্বশেষ গতকাল নাইক্ষ্যংছড়ি উপজেলার অভিজাত পরিবারের সন্তান কামালউদ্দিনকে ৬০০ ইয়াবা বড়িসহ আটক করে আদালতে প্রেরণ করে।
