সিঙ্গাইরে মাদক সেবনে তিনজনের মৃত্যু

মামলা না হওয়ায় জনমনে ক্ষোভ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১১
মাত্র কয়েক দিনের ব্যবধানে পৌর এলাকা আজিমপুর গ্রামে মাদক সেবনে ৩ জনের মৃত্যু ও অসুস্থ হয়ে পড়ে আরও কয়েক যুবক। এদিকে থানার নাকের ডগায় এ মৃত্যুর ঘটনা এবং মাদকদ্রব্য বিক্রি বন্ধ না হওয়ার জনমনে অসন্তোষ বিরাজ করছে জানা গেছে একজন জনপ্রতিনিধির বাড়িতে প্রতিরাতে মাদকের আসর বসে। থানার কতিপয় সদস্য এতে অংশ নেয় বলেও অভিযোগ রয়েছে । এদিকে মাদকের ঘটনার সূত্রপাত ধরে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটছে জোড়া খুনের ঘটনা। গত মাসে সুদক্ষিরা বকচর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দিবালোকে জোড়া খুন, বায়রা ফেরদৌস মাস্টারের বাড়িতে জোড়া খুন এবং ঢালীপাড়ায় জোড়া খুনের ঘটনা ঘটে। তারপরও মাদক নির্মূলে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর এবং থানা প্রশাসনের ভূমিকা নীরব। যে কারণে সিঙ্গাইরে ঘটছে অহরহ চুরি, ডাকাতি আর ছিনতাইয়ের ঘটনা। থানা সদরে নেশা পানে ৩ জনের মৃত্যু, অবাধে মাদক বিক্রি এবং কোন কোন পুলিশ সদস্যদের মাদকের আসরে অংশগ্রহণের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ওসি লিয়াকত আলী বলেন, কোনটাই আমার জানা নেই।