ছাগলনাইয়ায় ব্যাডমিন্টন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৬
ছাগলনাইয়া থানাপাড়া একতা সংঘ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শনিবার রাতে অনুষ্ঠিত হয়। এতে ভাই ভাই মেডিক্যাল হল দলের হান্নান ও জাভেদ জুটি ২-০ গেমে বন্ধু জুটির মুক্তার, শুভ ও সালাউদ্দিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হান্নান সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ড্যান্ডি ডাইং-এর স্বত্বাধিকারী মোহাম্মদ এনামুল হক শাহীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোঃ আলমগীর বিএ।