শেরপুর প্রথম বিভাগ ক্রিকেট লিগ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৬
শেরপুর প্রথম বিভাগ ক্রিকেট লিগে সাইকা ক্লাব চ্যাম্পিয়ন এবং সবুজ সেনা ক্লাব রানারআপ হয়েছে। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে গতকাল সোমবার অনুষ্ঠিত ফাইনালে সাইকা ৩৬ রানে সবুজ সেনাকে পরাজিত করেছে। নির্ধারিত ৪৫ ওভারে সাইকা প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮৯ রান করে। জবাবে সবুজ সেনা ৪১.৪ ওভারে ১৫৩ রানে অলআউট হয়। খেলা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন ও পুলিশ সুপার মো. আনিসুর রহমান প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ছাড়াও যথাক্রমে ১০ হাজার টাকা ও ৭ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।