চিটাগং কিংসের বিপক্ষে ঢাকা গ্লাডিয়েটর্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার না খেলা বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা গ্লাডিয়েটর্স কতৃপক্ষ। ম্যাচের পর গুঞ্জন ছিল, সাজানো ম্যাচের জন্য মাশরাফিকে বসিয়ে রাখা হয়েছে। কিন্তু ঢাকা কতৃপক্ষ গতকাল রাতে পাঠানো এক বিবৃতিতে তাদের কোচ ইয়ান পন্ট ও ফিজিও প্রিয়ানাথা বিক্রমাসিংহাকে উদ্ধৃত করে দাবি করেছে, ইনজুরির ভয়েই ম্যাচের বাইরে রাখা হয়েছিল মাশরাফিকে।
ইনজুরিপ্রবণ মাশরাফির ব্যাপারে ইয়ান পন্ট বলেছেন, ‘ফিজিও কয়েক দিন আগেই বলেছিল, মাশরাফির বিশ্রামের দরকার।’ আর ফিজিও বলেছেন,‘মাশরাফির এখন কোনো ইনজুরি না থাকলেও এ অবস্থায় খেলা চালালে তার জন্য ঝুঁকির ব্যাপার হত। তাই আমি তার বিশ্রামের সুপারিশ করেছিলাম।’
