লাক্স তারকা মুনমুন বর্তমানে অভিনয় আর উপস্থাপনা নিয়ে বেশ ব্যস্ত। আসছে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে তিনি ‘হূদয় কাব্য’ নামের নতুন একটি বিশেষ নাটকে অভিনয় করছেন। পাশাপাশি চ্যানেল টুয়েন্টিফোরে ‘আসিন’ নামের একটি মেগাসিরিয়ালে কাজ করছেন তিনি। সদ্য বিবাহিত মুনমুন তার কাজের ফিরিস্তি দিয়ে বলেন, আপাতত নিজের ঘর-সংসার গোছানোর পাশাপাশি বেছে বেছে কাজ করছি। তবে এখনও আমি অভিনয়ের চেয়ে উপস্থাপনাতেই বেশি আগ্রহী। খুব শিগগিরই আমার উপস্থাপনায় সিক্যুয়েল অনুষ্ঠান ‘স্পেলিং বী’ শুরু হতে যাচ্ছে। পাশাপাশি বেশ কিছু ইভেন্টের কাজও করছি। এর সাথে বাংলাভিশনে ‘আমার আমি’ সেলিব্রিটি শো চলছে।
