সম্প্রতি আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসের আনুষ্ঠানিক যাত্রা ও ট্রাস্টি বোর্ডের এক সভা বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস রাজধানীর বিটিআই প্লাজা, ফার্মগেটে অনুষ্ঠিত হয়। ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. সরদার মজিবর রহমানের সভাপতিত্বে সভায় ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ইউনিভার্সিটির প্রায় ১০ হাজার শিক্ষার্থীর আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের প্রত্যয় ব্যক্ত করে তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়।
সভায় ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সুলতান হোসেন খান, বোর্ড সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর মুহাম্মদ মাসউদুর রহমান, সদস্য শাহ্ মুহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিক, প্রফেসর এলিজা বেগম, হাদিউজ্জামান, কামরুল ইসলাম খান রিয়াজ, মো. সাজ্জাদ রহমান, শাহজাদী সৈয়দা জুমানা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. নজরুল ইসলাম আল মারুফ, কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মু. নজরুল ইসলাম তামিজী। -প্রেস বিজ্ঞপ্তি
