শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

আনন্দের একটি দিন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫৬
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেল সাইন্স ও ভেটোরিনারী মেডিসিন অনুষদের প্রথম বর্ষপূতি অনুষ্ঠিত হয়। আনন্দ, উদ্দীপনা, উল্লাস আর নাচে-গানে বরণ করে নেয়া হলো নতুনদের। সকালে কেক কেটে অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। এই সময় উপস্থিত ছিলেন অ্যানিমেল নিউট্রিশন, জেনেটিক্স এন্ড ব্রিডিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোফাজ্জল হোসাইনসহ অনুষদের সকল ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। নতুন বছরের নবীনদের বরণ করতে বিশ্ববিদ্যালয়ের চত্বরে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি একাডেমিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ঘুরে কেন্দ্রীয় গবেষণাগারের সম্মুখে এসে শেষ হয়। এ সময় অনুষদের শিক্ষার্থীরা রঙিন প্লে¬-কার্ড, ফেস্টুন নিয়ে ব্যান্ড পার্টির তালে তালে নেচে-গেয়ে অনুষ্ঠানটি উপভোগ করে। র্যালি শেষে উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্ল¬ার সাথে তারা দেখা করেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অ্যানিমেল সাইন্স ও ভেটোরিনারী মেডিসিন অনুষদের প্রথম প্রতিষ্ঠা দিবসের সমাপ্তি ঘটে।