আশা ইউনিভার্সিটিতে নবীনবরণ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫৮
সমপ্রতি আশা ইউনিভার্সিটিতে বাংলাদেশের পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক মোঃ মঈন উদ্দিন খান। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল বারী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পাবলিক হেলথ বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ, নিপমস-এর এপিডেমিউলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আনিসুর রহমান এবং পাবলিক হেলথ বিভাগের শিক্ষকবৃন্দ। বিভাগের কো-অর্ডিনেটর ডাঃ জেসমিন আক্তার অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।