বিইউবিটির শীতবস্ত্র বিতরণ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫৮
সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর সোস্যাল ওয়েল ফেয়ার ক্লাবের উদ্যোগে মিরপুর এলাকায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীত বস্ত্র বিতরণ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ আবু সালেহ। উপ-উপাচার্য প্রফেসর মোঃ আলী আজম উপস্থিত দুঃস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। পরবর্তীতে সোস্যাল ওয়েল ফেয়ার ক্লাবের সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উভয় ক্যাম্পাসের আশেপাশের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।