আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকা শাকিরা তার প্রথম সন্তানের প্রথম ছবিটি সম্প্রতি প্রকাশ করলেন। ছবিটি শাকিরার স্বামী ও তার সন্তান রয়েছে। আর ছবিটি ইউনিসেফ তাদের নিজস্ব ওয়েব সাইটে প্রকাশ করেছে। ছবিটি ওই ওয়েবে প্রকাশের পাশাপাশি শাকিরা তার টুইটারেও সেই ওয়েবের লিংক এবং তথ্যটুকু লিখে দিয়েছেন। উল্লেখ্য, গত ২২ জানুয়ারি জন্মগ্রহণ করে শাকিরার এই সন্তান। এরইমধ্যে একাধিক আন্তর্জাতিক মানসম্পন্ন ম্যাগাজিন থেকে শাকিরার কাছে প্রস্তাব এসেছে তার সন্তানকে নিয়ে ওই ম্যাগাজিনের প্রচ্ছদ করার। যদিও এখনও কোনো প্রস্তাবেই শাকিরা রাজি হননি।
