শুরু হচ্ছে ‘কর্তা কাহিনী’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩০
আগামীকাল থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘কর্তা কাহিনী’। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটকটি বাংলাভিশনে প্রচার হবে প্রতি সপ্তাহে বৃহস্পতি থেকে শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন—জাহিদ হাসান, সালাহ্উদ্দিন লাভলু, আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু, রুমানা, শানারৈ দেবী শানু, আরফান আহমেদ, আলীরাজ, নাঈম, হাসান ফেরদৌস জুয়েল, জ্যোতিকা জ্যোতি, এলিন, আমিরুল হক চৌধুরী প্রমুখ।