বৈশাখীতে ‘প্রাণের মেলা’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩০
অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বৈশাখী টেলিভিশনে শুরু হয়েছে ‘প্রাণের মেলা’। রবি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। এ ছাড়া শনিবার প্রচারিত হয় রাত ১১টায়। প্রতিদিন অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন লেখালেখি কিংবা বইমেলা সংশ্লিষ্ট অঙ্গনের একজন করে অতিথি। এ ছাড়া প্রতি পর্বে থাকে প্রতিদিনের মেলা নিয়ে একটি প্রতিবেদন, নতুন আসা বইয়ের খোঁজখবরসহ নানা বিষয়। প্রাণের মেলা উপস্থাপনা করছেন সাহিত্যিক ও নাট্যকার পলাশ মাহবুব। অনুষ্ঠানটি প্রযোজনাও করছেন তিনি। অনুষ্ঠানটি পুরো ফেব্রুয়ারি জুড়ে চলবে বৈশাখীতে।