আগামীকাল লাইভে ন্যান্সি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩১
জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি হাজির হচ্ছেন ফোনোলাইভ স্টুডিও কনসার্টে। দিগন্ত টেলিভিশনে আগামীকাল রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক আওয়ার’। মডেল-অভিনেতা আলিফের উপস্থাপনায় এ অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে গাইবেন ন্যান্সি। তিনি ফোনে দর্শকদের সাথে সরাসরি আড্ডা দেবেন, দর্শকদের অনুরোধে গান পরিবেশন করবেন এবং শেয়ার করবেন তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের নানা কথা। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন বদিউর রহমান সোহেল।