নবীনগরে অগ্রণী ব্যাংকের চেক জালিয়াতি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর অগ্রণী ব্যাংক থেকে ১২ লাখ টাকা উধাও হয়ে গেছে। যে একাউন্ট নাম্বার দিয়ে চেক জালিয়াতি করা হয়েছে এমরান নামের সে্ গ্রাহককে আটক করেছে ব্যাংক কর্তৃপক্ষ। জানা গেছে অগ্রণী ব্যাংকের ওই গ্রাহক তার ১৫৯৫১ নং একাউন্টের ৭টি চেকে ব্যাংক কর্মকর্তাদের স্বাক্ষর সিল নকল করে রবিবার দিন সাতবারে সরাসরি ক্যাশে জমা দিয়ে ওই টাকা উত্তোলন করে নিয়ে যায়। এ ব্যাপারে ওই গ্রাহক বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমার কাছে কাচারীকান্দি গ্রামের ছগির মিয়া এক ব্যক্তিকে নিয়ে আসে। ওই ব্যক্তি আমাকে দিয়ে ব্যাংক একাউন্ট করে তার এক আত্মীয় ৫২ হাজার টাকা তার একাউন্টে পাঠায় এই কথা বলে ওই টাকা উত্তোলনের জন্য সে তার চেকবই নিয়ে যায়। রবিবার এসে আমাকে বলে- ভাই তোমার চেক হারিয়ে গেছে, তুমি থানায় একটা জিডি করে।