গাইবান্ধার ফুলছড়িতে ভ্রাম্যমাণ আদালতে ৮ জুয়াড়ির প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত জুয়াড়িরা হলেন—উপজেলার রতনপুর গ্রামের আব্দুল মজিদ, মুছা মিয়া, ওবায়দুর রহমান, দক্ষিণ উড়িয়া গ্রামের ফুল মিয়া, আল আমিন, সাদা মিয়া, পূর্ব উদাখালী গ্রামের আসাদুল, ও সদর উপজেলার রামনাথের ভিটা গ্রামের নজেলা মিয়া।
