মংলায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
মংলায় অস্ত্রধারী দুর্বৃত্তরা প্রকাশ্য দিবালোকে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে। তাকে হত্যার পর অনেকটা বীরদর্পে ও লোকচক্ষুর আড়ালে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেল সাড়ে ৩টায় শহরতলীর সেন্টপলস স্কুল সংলগ্ন কাইনমারী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানায়, কাইনমারী মধ্যপাড়ার কিরন হালদার (৭০) শহর থেকে বাড়ি ফিরছিল। কাইনমারী ব্রিজের কাছে গেলে সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে । নিহতের পুত্র দ্বিপক হালদার জানান, জমিজমা সংক্রান্ত কারণে তাকে হত্যা করা হয়েছে বলে তিনি ধারনা করছেন। পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।