সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩০
পাংশায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা\ রাজবাড়ীর পাংশায় সোমবার ডা. আসজাদ এডুকেশন কমপ্লেক্স-এর আয়োজনে সাবেক সাংসদ ও বিশিষ্ট সমাজসেবক মরহুম ডা. এ কে এম আসজাদের ১১তম মৃত্যুবার্ষিকী পালনে পাংশা মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পানছড়িতে পুড়ে গেছে ২৫টি দোকান খাগড়াছড়ি প্রতিনিধি ও পানছড়ি সংবাদদাতা\ গতকাল মঙ্গলবার সকালে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা বাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ কমপক্ষে ২৫টি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। চৌদ্দগ্রামে আগুনে দুই দোকান ভস্মীভূত চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা\ কুমিল্লার চৌদ্দগ্রামে তারাশাইল বাজারে সোমবার রাতে রহস্যজনক আগুনে ২টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা। বটিয়াঘাটায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা\ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা গতকাল মঙ্গলবার নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সহ-সভাপতি ইউএনও শান্তি মনি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র গাইন, কৃষিবিদ বুদ্ধদেব সেন। কাঠালিয়ায় বিআরডিবির সভা কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা\ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাধা গবিন্দ সাহাকে বিদায় ও নবাগত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিত্ কুমার ঘোষকে বরণ উপলক্ষে সভা সোমবার বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত হয়। কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান ও বিআরডিবির চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রউফ, মো. হাবিবুর রহমান, মো. হানিফ প্রমুখ। নেত্রকোনায় মতবিনিময় সভা নেত্রকোনা প্রতিনিধি\ কৃষকের গ্রামীণ জীবনযাত্রার স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযানের ৩ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজৈরে তুচ্ছ ঘটনায় ২০ জন আহত টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা\ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে রাজৈর উপজেলার ফুলতলার বাজারে তুমুল সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লোহাগড়ায় পশুপালন প্রশিক্ষণ লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা\ লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নের ২৬ জন মহিলাকে ৩ দিনব্যাপী গবাদিপশু পালন প্রশিক্ষণ মঙ্গলবার শেষ হয়েছে। উপজেলা মহিলা ক্লাবে ৩ দিনব্যাপী খ্রিস্টান সার্ভিস সোসাইটি (সিএসএস)-এর ইডব্লিউ আইসি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেয়া হয়। দিনাজপুরে ওয়েব সাইট উদ্বোধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর\ দিনাজপুরের কৃতী সন্তান বিশিষ্ট লেখক, কলামিস্ট, প্রাবন্ধিক, বিশিষ্ট কথাসাহিত্যিক জিল্লুর রহমানের নিজস্ব ওয়েব সাইট অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গতকাল মঙ্গলবার দৈনিক উত্তরবাংলা কার্যালয়ে উদ্বোধন করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. মতিউর রহমান। চাটখিলে ব্যবসায়ীদের ধর্মঘট চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা\ নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বানসা বাজারের বণিক সমিতির সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা ডাঃ নূর হোসেন মিলনের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার বানসা বাজারের ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেছে। আড়াইহাজার বাজারে আগুন গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ আড়াইহাজার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। সোমবার বাজারের লাক মিয়া মার্কেটে থানা প্রেসক্লাব কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রেসক্লাব কার্যালয়সহ ৩টি দোকার পুড়ে ছাই হয়ে যায়। দেবীগঞ্জে স্কাউট সমাবেশ দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা\ পঞ্চগড়ের দেবীগঞ্জের করতোয়া নদীর তীরবর্তী ময়নামতির চরে সপ্তাহব্যাপী স্কাউট ও রোভার স্কাউটদের দশম জাতীয় রোভার মুট ও পঞ্চম জাতীয় কমডেকা শেষ হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) রাতে গ্র্যান্ড ক্যাম্প ফায়ার বা মহাতাঁবু জলসার মাধ্যমে শেষ হয় প্রায় সাত হাজার স্কাউটের এ মিলন মেলা। কাঠালিয়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির কমিটি কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালী উপজেলার কাঠালিয়া পিজিএস মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির কমিটি গঠন করা হয়েছে। কাউখালী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন আর রশীদ সাইদ সভাপতি নির্বাচিত হয়েছেন। এ নিয়ে পরপর ৮ বার তিনি সভাপতি নির্বাচিত হন। অন্যরা হলেন সদস্য সচিব অধ্যক্ষ নাসির উদ্দিন মাহামুদ, আছাহাব আলী হাওলাদার, শাহাদাত আলী খান, নূরুল হক হাওলাদার, গিযাস উদ্দিন হাওলাদার, রাজিয়া বেগম, শওকত হোসেন, মোবারক আলী, সাবিনা ইয়াসমিন। গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ ও ইটভাটাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম থানা পুলিশের সাহায্যে মঙ্গলবার অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। গাইবান্ধায় অনুদানের চেক প্রদান গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধা নাহিদ ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার শহরের ডিবি রোডস্থ কার্যালয়ে হার্ট, লিভার ও ক্যান্সার রোগে আক্রান্ত ৫ জন দুস্থ রোগীর চিকিত্সার জন্য মোট ২ লাখ ৫০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়। তালতলী শারিকখালী ইউনিয়নে নির্বাচন বরগুনা (উত্তর) প্রতিনিধি \ অবশেষে বরগুনার নবগঠিত তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হচ্ছে। এ ইউনিয়নে পুরুষ ভোটার ২ হাজার ৪৮৫ ও মহিলা ভোটার ২ হাজার ৫৫০ জন। জামালপুরে গ্রাহকদের মানববন্ধন জামালপুর প্রতিনিধি \ জামালপুরে মেয়াদ উত্তীর্ণ হবার পরেও বীমার টাকা গ্রাহকরা না পেয়ে মানববন্ধন করেছে। জামালপুর শহরের হাটচন্দ্রা বাজার রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন করে। জামালপুর প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড-এর সুজন বীমা ডিভিশনের গ্রাহকরা অভিযোগ করে বলেন, জীবনবীমা পলিসির মেয়াদ ১২ বছর শেষ হলেও লভ্যাংশসহ তাদের টাকা ফেরত দিতে স্থানীয় অফিস নানা টালবাহানা করছে। হবিগঞ্জে মানববন্ধন হবিগঞ্জ প্রতিনিধি \ ডাঃ সাজিয়া আফরিন ইভা হত্যাকারীদের দ্রুত বিচার এবং ফাঁসির দাবিতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় দুর্জয় হবিগঞ্জের সামনে বিভিন্ন সংগঠন আয়োজিত মানববন্ধনে বক্তাগণ বলেন, নারীরা চরম নিরাপত্তাহীন। মিরসরাইয়ে ধর্ষক গ্রেফতার মিরসরাই সংবাদদাতা \ চট্টগ্রামের মিরসরাইয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত বখাটে নজরুল ইসলাম (২০) জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সোমবার উপজেলার ১০ নম্বর মিঠানাল ইউনিয়নের পূর্ব রহমতাবাদ গ্রামের মোস্তফার বাড়িতে এ ঘটনা ঘটে। লোহাগাড়ায় মতবিনিময় সভা লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা কনফারেন্স হল রুম ৪ ফেব্রুয়ারি সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ আব্দুল মন্নান এক মতবিনিময় সভায় মিলিত হন। মুন্সীগঞ্জে ২০ মণ জাটকা আটক মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে সোমবার ভোরে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড ও মত্স্য বিভাগ। তবে এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা। দশমিনায় কৃষি উপকরণ বিতরণ দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা \ পটুয়াখালীর দশমিনায় সোমবার উপজেলার চরাঞ্চলের প্রান্তিক চাষিদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে স্প্রিড ট্রাষ্ট্রের সহযোগিতায় স্প্রিড ট্রাষ্টের কার্যালয় উপজেলার বিভিন্ন চরের প্রান্তিক চাষিদের মধ্যে ৪টি পাওয়ার ট্রিলার, ৪টি ধান মারাই কল, ১৮টি সেচ পাম্প, ৪৬টি স্প্রে মেশিন ও ৩২টি ওয়াটার ক্যান বিতরণ করা হয়। বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের সভা বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ বিশ্বনাথে রবিবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। দলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান সভায় সভাপতিত্ব করেন। সদস্য সচিব ফখরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক নুরুজ্জামান, আবদুল হাসিব মেম্বার, রায়হান আহমদ, মানিক মিয়া, জোয়াদ আলী, তাজউদ্দিন আহমদ কিনু। রানীনগরে আশা’র কর্মশালা রানীনগর (নওগাঁ) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার নওগাঁর রানীনগরে এনজিও আশা’র উদ্যোগে রানীনগর সদর ব্রাঞ্চের বিভিন্ন কেন্দেহার ও তার প্রয়োজনিয়তা এবং আর্সেনিক দূষণ প্রতিরোধ শীর্ষক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে ফ্রি চিকিত্সা শিবির মাদারীপুর প্রতিনিধি \ আচমত আলী খান রিসার্চ ফাউন্ডেশন ও টাইবা মেডিকে সেন্টার নাইরোবী-কেনিয়ার আয়োজনে ৫ দিনব্যাপী বিনামূল্যে চিকিত্সা শিবির মঙ্গলবার শেষ হয়েছে। সদর হাসপাতালে শিবিরে ঠোঁট ও তালুকাটা ১২০ রোগীর সফল অস্ত্রপচার করা হয়। চাটখিলে আওয়ামী লীগের কাউন্সিল চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা\ কাউন্সিলরদের সরাসরি ভোটে সোমবার নোয়াখালী জেলার চাটখিলের মোহাম্মদপুর (পশ্চিম) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে মাইনউদ্দিন (কালু) এবং মাসুদ রানা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে। কাউন্সিল ড. খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়।