মহিলা ক্রিকেট বিশ্বকাপ

সুপার সিক্সে ইংল্যান্ড

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৬
শিরোপাধারী ইংল্যান্ড সহজ জয়ে গতকাল আইসিসি মহিলা বিশ্বকাপের সুপার সিক্সে পা রেখেছে। অন্যদিকে মারিজেন ক্যাপের অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিতভাবে হারার পরই ম্যাচেই ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। স্বাগতিক ভারতকে তারা হারায় ৩২ রানে। অন্যদিকে নিজেদের সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ২০৯ রানের বড় ব্যবধানে হারানো ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টও ছিল ইংলিশদের সমান। তাই মুম্বাইয়ে গতকাল শুক্রবারের ম্যাচটি দুদলের জন্যই ছিল সুপার সিক্সে ওঠার লড়াই। কটকে দিনের অন্য ম্যাচে নিউজিল্যান্ডের ছয় উইকেটে ২২৭ রানের লক্ষ্য সহজেই টপকে যায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড ওপেনার সুজি বেটস করেন ১০২ রান। কিন্তু অসি ওপেনার মেগ ল্যানিংয়ের ১১২ রান সহজেই তাদের লক্ষ্যে পৌঁছে দেয়। দিনের অন্য ম্যাচে স্বাগতিক ভারত মুম্বাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হয়।