সাকিবের ইনজুরির রিপোর্ট পাওয়া যাবে আজই

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৭
ঢাকার হয়ে ব্যাট করতে নেমে দারুণ এক ইনিংস খেললেও সাকিব আল হাসান এখনও পুরোপুরি ফিট কি না; নিশ্চিত নন বিসিবির চিকিত্সক। আজই সাকিব আল হাসানের প্রকৃত অবস্থা বোঝা যেতে পারে। ছোট দৈর্ঘ্যের ম্যাচ খেলতে পারলেও বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলার জন্য তিনি পুরোপুরি ফিট নাকি এই বিষয়ে সিদ্ধান্ত হবে আজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘সিটি স্ক্যান করাবো কাল (আজ)। এরপর আগের রিপোর্ট এবং কালকের রিপোর্ট দেখে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া যাবে’। সাকিবের ‘শিন ইনজুরি’ পুরানো। এই ইনজুরি সেরে ওঠার কথা থাকলেও সাকিব তা পারেননি। বিসিবির ডাক্তার এ প্রসংগে বলেন, ‘আমরা তাকে বিভিন্ন সময়ে ম্যাচ খেলিয়ে চেষ্টা করেছি যেন ধীরে ধীরে সে সেরে উঠে। কিন্তু কার্যত তার ইনজুরি রয়েই গেছে। বিপিএল যেহেতু ছোট দৈর্ঘ্যের ম্যাচ, তাই চেয়েছি এখানে খেলে নিজেকে ফিট করাতে। কিন্তু এখানেও সে স্বাচ্ছন্দ্যবোধ করেননি। তাই আমরা সিটি স্ক্যান করানোর পরিকল্পনা নেই। এটার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব’। জানা গেছে, সিটি স্ক্যান খারাপ কিছু এলে সাকিবকে দুই থেকে তিন সপ্তাহে লংগার ভার্সন ক্রিকেট থেকে দূরে থাকতে হবে। সেক্ষেত্রে শ্রীলংকা সফরও সাকিবের খেলা নিযে সংশয় থেকে যাচ্ছে।