ট্রান্সফরমার চুরি চক্রের দুই সদস্য গ্রেফতার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০০
বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের আরো ২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো জুয়েল ও আনোয়ার। পুলিশ সোমবার সকালে গাজীপুরের কোনাবাড়িতে একটি কারখানায় অভিযান চালিয়ে চোরাই ৯টি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও বিপুল পরিমাণ ইলেকট্রিক সামগ্রী উদ্ধার করে। গ্রেফতারকৃতরা জানায়, প্রতিদিনই তাদের কারখানায় ২-৩টি করে ট্রান্সফরমার আসে। সেগুলো তারা হিট দিয়ে বিভিন্ন পার্টস আলাদা করে রাখে। পরে তাদের মালিকের তত্ত্বাবধানে সেগুলো বিভিন্ন ঠিকাদারদের মাধ্যমে বিক্রি করা হয়। উল্লেখ্য, গত রবিবার ভোরে মুন্সীগঞ্জে গজারিয়া ট্রান্সফরমার চুরি চক্রের সদস্যদের ধরতে গিয়ে নিহত হন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এসআই শরীফুল ইসলাম খান। ঐ সময় পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় শিপন নামে এক ট্রান্সফরমার চোরকে গ্রেফতার করে।