ক্যান্সার সম্পর্কে ৪টি ভুল ধারণা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০০
এক সময় ভাবা হতো ক্যান্সার মানেই মৃত্যু। ক্যান্সার হলে আর রক্ষা নেই। এমনি নানা ভুল ধারণা রয়েছে ক্যান্সার নিয়ে। এরকম ৪টি ধারণা এখানে তুলে ধরা হলো। এক: ক্যান্সারকে শুধুই স্বাস্থ্য সমস্যা হিসেবে ধরা হয়। আসলে ক্যান্সার যে পরিবারে হয় সে পরিবার জানে ক্যান্সার তাদের আর্থ-সামাজিকভাবে কতটা পঙ্গু করে দেয়। তাই ক্যান্সার শুধু স্বাস্থ্য সমস্যা নয়। এটা অর্থনৈতিক সমস্যাও। দুই: ধারণা করা হয় ক্যান্সার শুধু ধনীদেরই বেশি হয়। এটা সঠিক নয়। ধনী-গরীব সব শ্রেণী-পেশার মানুষেরই ক্যান্সার হয়। তিন: ক্যান্সার হলে মৃত্যু অবশ্যম্ভাবী। আসলে এটা একটা ভুল ধারণা। ক্যান্সার হলে মৃত্যু অবধারিত এটা ঠিক নয়। অনেক ক্যান্সার আছে যারা যথাযথ চিকিত্সার পর সম্পূর্ণ সুস্থ আছেন। তবে প্রাথমিক অবস্থায় ক্যান্সার শনাক্ত হলে অনেক ক্যান্সারের নিরাময়ের হার আশাব্যঞ্জক। চার: ক্যান্সারই শেষ পরিণতি ভাবা হয় অনেক ক্ষেত্রে। আসলে এ ধারণাও সঠিক নয়। বিশেষজ্ঞদের মতে কিছু নিয়মনীতি অনুসরণ, যথাযথ খাদ্যাভ্যাস অনুসরণ করে এক তৃতীয়াংশ ক্যান্সার প্রতিরোধ করা যায়।