জন্মদিন

ফারজানা ব্রাউনিয়া

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৭
ভিন্নমাত্রার উপস্থাপনা দিয়ে তারকাখ্যাতি পাওয়ার যে কয়টি হাতেগোনা উদাহরণ আমাদের দেশে রয়েছে, তার অন্যতম একজন ফারজানা ব্রাউনিয়া। মিডিয়ার প্রতি তার চিরন্তন আগ্রহের জায়গা থেকেই এক সময় তিনি যুক্ত হন চ্যানেল আইয়ের সাথে। আর প্রথম সুযোগেই নিজের প্রতিভার প্রমাণ দেন চ্যানেল আই পারফর্মেন্স অ্যাওয়ার্ডের স্টেজ প্রোগ্রামে। সেই থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি ব্রাউনিয়াকে। আর ব্রাউনিয়ার উপস্থাপনার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হিসেবে এসেছে ‘লেটস মুভ’ গ্রোগ্রামটি। এরপর একে একে তার উপস্থাপনায় জনপ্রিয়তা পাওয়া অনুষ্ঠানগুলোর তালিকায় রয়েছে সেলিব্রেটি গেমশো ‘চান্স ফিফটি ফিফটি’ ও ব্যতিক্রমী টকশো ‘এই সময়’। ব্রাউনিয়া আরও একটি ভিন্নধর্মী গেমশো ‘বাজিমাত সরাসরি’ নিয়ে দর্শক মাতিয়েছেন। আগামী ১৩ ফেব্রুয়ারি এই তারকা উপস্থাপিকার জন্মদিন। আর তাই ‘আনন্দ বিনোদন’ পরিবারের পক্ষ থেকে তার জন্য রইল জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা। এ সপ্তাহে আরও যাদের জন্মদিন ৯ ফেব্রুয়ারি :কবীর চৌধুরী, আগুন ১০ ফেব্রুয়ারি :আতিক হাসান ১১ ফেব্রুয়ারি :জেনিফার এনিস্টন, শেরিল ক্রো ১৩ ফেব্রুয়ারি :গাজীউল হক, মফিদুল হক ১৪ ফেব্রুয়ারি :আবু কায়সার।