এ দেশের চলচ্চিত্রে কখনোই ফেরদৌস-ঋতুপর্ণাকে একসাথে জুটি হয়ে একই ছবিতে কাজ করতে দেখা না গেলেও কলকাতার অনেক ছবিতেই জুটি হয়ে অভিনয় করেছেন তারা দু’জন। ফেরদৌস-ঋতুপর্ণা একসাথে প্রথম জুটি হয়ে অভিনয় করেন ২০০২ সালে সুভাষ সেন পরিচালিত ‘ওস্তাদ’ ছবিতে। ছবিটি সে সময় ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এরপর তারা দু’জন জুটি হয়ে ‘সুয়োরানী দুয়োরানী’, ‘মন যারে চায়’, ‘প্রেমের প্রতিদান’, ‘তুমি যদি আমার হতে’, ‘জীবনের চারকোণ’, ‘কামব্যাক’, ‘জনম জনমের সাথি’, ‘ফুল আর পাথর’, ‘প্রতিহিংসা’ ছবিতে কাজ করেছেন। বছরখানেক বিরতি শেষে কলকাতার জনপ্রিয় জুটি ফেরদৌস-ঋতুপর্ণা আবারও জুটিবদ্ধ হয়ে নতুন একটি ছবিতে কাজ করছেন। ছবির নাম ‘আকর্ষণ’। ছবিটি পরিচালনা করছেন দেবরাজ সিন্হা। এই ছবিরই শুটিংয়ে অংশ নিতে গতকাল ৬ ফেব্রুয়ারি বিকেলের ফ্লাইটে কলকাতা গেছেন ফেরদৌস।
উল্লেখ্য ফেরদৌস প্রযোজিত ‘এক কাপ চা’ ছবিতে ঋতুপর্ণা অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন।
