বাবা হলেন বিবেক ওবেরয়

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০১
বাবা হলেন ‘কোম্পানি’খ্যাত বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিবেক ওবেরয়। গতকাল ভোরে বিবেকের স্ত্রী প্রিয়াঙ্কা ওবেরয় এই সন্তান জন্ম দেন। এটি বিবেকের প্রথম সন্তান। বিবেক তার টুইটারে লিখেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক খুবই গুরুত্বপূর্ণ দিন। প্রিয়াঙ্কা ও আমি আজ ভোরে আমাদের প্রথম সন্তানকে আমাদের পৃথিবীতে স্বাগতম জানিয়েছি। অপরূপ সুন্দর ও সুস্বাস্থ্যের অধিকারী আমাদের ছেলে।’ আর বিবেকের টুইটের রিপ্লাই হিসেবে এরইমধ্যে বলিউডের অনেক তারকারাই শুভেচ্ছা জানায়।