বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধে গৌরবময় ইতিহাস ও সংস্কৃতি চলচ্চিত্রের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ভারতে বাংলাদেশ দূতাবাস ডিরেক্টরেট অব ফিল্ম ফেস্টিভ্যাল্স, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আগামীকাল থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতার নন্দনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উত্সব’। উত্সবে প্রদর্শিত হবে বাংলাদেশের ৭টি চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো হচ্ছে— ‘দূরত্ব’, ‘ডুবসাঁতার’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘চন্দ্রগ্রহণ’, ‘লালটিপ’, ‘গেরিলা’ এবং ‘মনপুরা’। উত্সবে ছবিগুলোর পরিচালক ও অভিনয়শিল্পীরা উপস্থিত থাকবেন।
