প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০২
আজ রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’-তে আসছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। দুই ঘণ্টা ব্যাপ্তির বৈঠকি ঘরানার এ অনুষ্ঠানে নিজের পছন্দ ও দর্শকদের অনুরোধে বেশ কিছু গান পরিবেশন করবেন তিনি।