সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
রেস টু
মুক্তির প্রথম সপ্তাহেই বাজিমাত করলো আব্বাস-মাস্তান পরিচালিত থ্রিলার সিনেমা ‘রেস ২’। ২৫ জানুয়ারি মুক্তির পর প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করেছে ৫১ কোটি রুপি। বলিউডি অভিনেতা জন আব্রাহাম ‘রেইস ২’ সিনেমাটির একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।
তিনি সিনেমাটির প্রথম তিন দিনের আয় সম্পর্কে সংবাদমাধ্যমকে জানান, মুক্তি পাবার পর সিনেমাটি আয় করে ১৫ কোটি ১২ লাখ রুপি।
তাই অনেকেই আশা করছেন খুব শিগগিরই ১০০ কোটির রেকর্ডে নাম যুক্ত হতে যাচ্ছে সিনেমাটির।
হ্যানসেল অ্যান্ড গ্রেটেল
হ্যানসেল অ্যান্ড গ্রেটেল বলতে অনেকেরই কাছে মনে হবে ফেইরি টেইল এর আদলে বানানো কোন সিনেমা। নতুন এই সিনেমায় তেমন কিছুই নেই। দুজন বাউন্টি হান্টারকে নিয়ে সিনেমার ল্পটি করা হয়েছে। হ্যানসেল-গ্রেটেল, তারা দুজন মিলে দুনিয়ার সব ডাইনি নিধন করার কাজে নামে। এই নিয়েই সিনেমার গল্প।
রেস টু :সাইফ, দীপিকা, জন আকাশবাণী :কার্তিক তিওয়ারি, নূসরাত ইনকার :অর্জুন রামপাল, চিত্রাঙ্গদা সিং মাতরু কি বিজলি কা মানডোলা :ইমরান খান, আনুশকা শর্মা দাবাং টু :সালমান খান, সোনাক্ষী সিনহা
হ্যানসেল অ্যান্ড গ্রেটেল :জেরেমি রেনার, জেমা আরটারটন মামা :জেসিকা, নিকোলাই কোস্টার জিরো ডার্ক থার্টি :জেসিকা চ্যাস্টেইন, ক্রিস প্র্যাট
সিলভার লাইনিং প্লেবুক :জেনিফার লরেন্স, ব্র্যাডলি কুপার পারকার :জেসন স্ট্যাথাম, জেনিফার লোপেজ।
