কুমিল্লার সংগীত শিক্ষা বিষয়ক সংগঠন ভৈরবী সংগীতাঙ্গনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা টাউন হলের বীরচন্দ্র নগর মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভৈরবীর সাধারণ সম্পাদক বিজয়া দাসের পরিচালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ভৈরবীর শিল্পী সানি বড়ুয়া, মলি ভৌমিক, শতাব্দী রায়, পূজা, সম্পা দাস, অমি, সারদা, ফারিয়া তাসনিম, প্রাপ্তি দাস, শতাব্দী আচার্য, প্রমা আচার্য, জি আচার্য, রতন আচার্য, স্বর্ণা দাস, অনিক রায়, রিদি আচার্য, অন্তি, স্বর্ণালি রায়, বিপাশা রায় ও সাদিক মামুন। যন্ত্রে ছিলেন কি-বোর্ডে ভূষণ, অক্টোপ্যাডে খোকন, তবলায় বিষ্ণুপদ রায়, সাউন্ডে কানাই দাস। গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংস্কৃতিপ্রেমীদের কথামালা আর ভৈরবীর শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে উঠে পুরো মিলনায়তন। শিল্পীদের মনমাতানো সংগীত পরিবেশনায় অসংখ্য দর্শক-শ্রোতা মুগ্ধ হয়।
এর আগে এ উপলক্ষে ‘পাশ্চাত্য অপসংস্কৃতির প্রভাবে আমাদের সাংস্কৃতিক জীবন আজ চরম সংকটের সম্মুখীন’ শিরোনামে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আকম বাহাউদ্দিন। ভৈরবীর সভাপতি পাপড়ি বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধুনা থিয়েটারের সভাপতি অ্যাড. শহীদুল হক স্বপন, কবি ও সংগঠক শরীফ আহমেদ অলি, বীরচন্দ্র গণপাঠাগার সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা নজরুল পরিষদের সাধারণ সম্পাদক অশোক কুমার বড়ুয়া প্রমুখ।
