পটুয়াখালী

ভেজালবিরোধী স্লোগানে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৮
‘খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশ্রণ এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি’ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ৩০ জানুয়ারি পটুয়াখালী শহরে ট্রাকযোগে ভ্রাম্যমাণ উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সুসজ্জিত একটি ভ্রাম্যমাণ সংগীত দল ট্রাকে পটুয়াখালী শহর ও শহরতলীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ঘুরে খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্য মিশ্রণের কুফল বিষয়ক উদ্বুদ্ধকরণ সংগীত পরিবেশন করেন। গণযোগাযোগ অধিদপ্তরের বিশেষ প্রচারাভিযানের অংশ হিসেবে জেলা তথ্য এ অনুষ্ঠানের আয়োজন করে। সিনিয়র তথ্য অফিসার জাকির হোসেন ও সহকারী তথ্য অফিসার আহসান কবীর এ সময় উপস্থিত থেকে শ্রোতাদের সাথে মতবিনিময় করেন। এ প্রচারাভিযান উপলক্ষে ওই দিন সকালে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে শহরে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ছাড়াও এই শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন অংশ নেন। পরে জেলা প্রশাসকের দরবার হলে অনুষ্ঠিত হয় বিষয়ভিত্তিক আলোচনা সভা। সিনিয়র তথ্য অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অমিতাভ সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমল কৃষ্ণ মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দীক, দেলোয়ার হোসেন দিলু, ডা: মদন গোপাল পাল, সরোজ কুমার দাস, অধ্যাপিকা শিরীন নাহার প্রমুখ।