সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে বাংলার অন্যতম ঐতিহ্য লোকসংগীত। শত সহস্র হূদয়ের উত্সারিত অকৃত্রিম এ সংগীতের সংরক্ষণ ও চর্চার জন্য গত ১ ফেব্রুয়ারি সিলেটে আয়োজন করা হয় রাধারমণ লোকউত্সবের।
উত্সবে দাবি উঠেছে সিলেটে রাধারমণ একাডেমী গড়ে তোলার। অনুষ্ঠানে বক্তব্য দানকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ভূইয়া সফিকুল ইসলাম বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিলে একাডেমী গড়ে তোলার ব্যাপারে অর্থ বরাদ্দসহ সব ধরনের সহযোগিতা করা হবে।’ বিকেলে কালজয়ী লোকসংগীত পরিবেশনের মধ্য দিয়ে উত্সবের উদ্বোধন ঘোষণা করেন প্রবীণ লোকসংগীত শিল্পী চন্দ্রাবতী রায় বর্মণ। পর পর কয়েকটি গান পরিবেশনার মধ্য দিয়ে উত্সমুখরতায় শুরু হয় মূল আয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী হিমাংশু বিশ্বাস। পরিচালনা করেন শিল্পী সংসদের সাধারণ সম্পাদক বিপ্রদাস ভট্টাচার্য।
