আলাউদ্দীন এ. মজীদ বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে গত ৩১ জানুয়ারি যোগদান করেছেন। এর আগে তিনি একই ব্যাংকে পরিচালনা পর্ষদের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য ব্যাংকিং জীবনে তিনি বেসিক ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। -প্রেস বিজ্ঞপ্তি
