কিশোরগঞ্জের কটিয়াদীতে ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির রজত জয়ন্তী উপলক্ষে এক গ্রাহক সমাবেশ সমপ্রতি ডেলটা লাইফের কটিয়াদী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ২৫ বছর পূর্তি উপলক্ষে গ্রাহক সমাবেশে বীমা কর্মকর্তা মেরাজ রাহীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইনউদ্দিন। অন্যদের মাঝে আলোচনায় অংশ নেন বীমা প্রতিষ্ঠানের জে এভিপি অর্পণ কুমার তালুকদার, সাংবাদিক রফিকুল হায়দার টিটু, রুহুল আমিন রাজু, ব্রজগোপাল বণিক ও বীমা গ্রাহক সরকার কবীর উদ্দিন প্রমুখ।
